,

‘অপেক্ষা করেন, দেখাব’

news-image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের দাবি না মানলে আন্দোলন করে দাবি মানতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য মওদুদ আহমদ।

নির্বাচন উপলক্ষে বি. চৌধুরী ও ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্ট যে ৫ দফা দাবি তুলে ধরেছে- তার প্রথমটিই হচ্ছে ‘বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের’ দাবি।

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

এ বিষয়ে মওদুদ আহমদের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, কীভাবে দাবি আদায় করতে হয় তা আওয়ামী লীগের কাছেই শিখেছি। সারা দেশের মানুষ যেটা চায় সেটাই তো করতে হবে। সংবিধানে কী আছে, সেটা বড় কথা নয়। তাহলে তো ১৯৯৪-৯৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী কী বলেছিলেন সেটা দেখতে হবে।

মওদুদ আহমদ বলেন, অপেক্ষা করেন একটু, আমাদের একটু মাঠে নামতে দেন। সব শান্তিপূর্ণ হবে। শুধু আমরা দেখাব বাংলাদেশের মানুষ কী চায়, কত মানুষ আমাদের দাবির পক্ষে আছে। তা একটু সুযোগ পেলে আমরা দেখাব।

কিন্তু সে সুযোগ না দিলে, মাঠে নামতে না দিলে কি করবেন? জবাবে মওদুদ আহমেদ বলেন, যদি না দেয়, তাহলে আন্দোলনের মাধ্যমেই সেটা আদায় করা হবে। বাংলাদেশের ইতিহাসে যা হয়েছে- তাই হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল