,

জামায়াতের নায়েবে আমির শামসুল ইসলাম কারাগারে

news-image

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

তার বিরুদ্ধে করা বিশেষ ক্ষমতা আইনের পাঁচটি মামলায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত স্পেশাল-১ এর বিচারক ইসমাঈল হোসেন আবেদন নামঞ্জুর করে শামসুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাওলানা শামশুল ইসলামের আইনজীবী এডভোকেট মঞ্জুর আহমদ আনসারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৩ সালে বিশেষ ক্ষমতা আইনের ৫টি মামলায় শামসুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। এতে নাশকতা, ভাঙচুর, সরকার উৎখাতে পরিকল্পনাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় আদালতে হাজির জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে।

জামায়াতের এ কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপির বিরুদ্ধে নাশকতা, ভাঙচুরসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল