,

প্রেম করছেন শাকিব-শ্রাবন্তী!

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার গণমাধ্যমে সরগরম শাকিব খান ও শ্রাবন্তী নাকি প্রেম করছেন। এছাড়া টলিউড তারকাদের খুনসুটিতেও সহকর্মীরা নাকি শ্রাবন্তীকে ‘শ্রাবন্তী খান’ বলেই টিপ্পনী কাটেন। যদিও এসব গল্প প্রকাশ্যে এলেই শাকিব-শ্রাবন্তীরা ‘স্রেফ গুজব’ বলে এড়িয়ে যান।

কিন্তু কলকাতার বেশকিছু দৈনিক ও পাক্ষিকে যখন এ নিয়ে লেখালেখি চলছে তখন আর রাখঢাকে নেই। তবে এ ব্যাপারে শাকিব খান একেবারেই চুপ!

শাকিব খান বলেন, ‘দেখুন, কাজ করতে গেলে একটু-আধটু প্রেমের কথা রটবেই। এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে বিষয়টিকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এটা বলিউডেও হয়।’

কিন্তু বলে রাখা ভালো বলিউডে বেশকিছু প্রেমের গল্প তৈরি হয় ঠিকই, কিন্তু তা ওই নায়ক-নায়িকার কোনো ছবি রিলিজের আগে। সেক্ষেত্রে সম্প্রতি শাকিব খান-শ্রাবন্তীর খুব সহসা নতুন কোনো চলচ্চিত্রের খবর নেই!

কিন্তু শাকিব-শ্রাবন্তীর এই নতুন গুঞ্জনের কারণ কী? আর শোবিজে যা রটে তার যে কিছু ঘটে, বারবার তার প্রমাণ পাওয়া যায়।

উল্লেখ্য, শাকিব খান অপু বিশ্বাসের সাথে বিচ্ছেদের পর যেমন সিঙ্গেল রয়েছেন। ঠিক তেমনি একটি নয়, দুটি বিয়ে-সংসার বিচ্ছেদের পর শ্রাবন্তীও এখন সিঙ্গেল। এছাড়া ফেসবুক লাইভেও শাকিব-শ্রাবন্তী একে অপরকে সিঙ্গেল বলে মজা করেন। জনপ্রিয়তার দিক দিয়ে টলিউডে এখন অবধি শাকিব-শ্রাবন্তী জুটিটাই নাকি সবচেয়ে বেশি জনপ্রিয়। নিজেদের মানসিক রসায়ন গভীর বলেই হয়তো এই সাফল্য সম্ভব!

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস