,

খালেদা জিয়ার চিকিৎসার সব সুবিধা বঙ্গবন্ধু মেডিকেলে নেই : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সব সুবিধা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। সুযোগ থাকলে রাষ্ট্রপতি-মন্ত্রী-নেতারা কেন বিদেশে গিয়ে চিকিৎসা করান।
আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এ নেতা।

গতকাল কারাগারে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার আত্মীয়স্বজন দেখা করেছেন-এ কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ। তার হাত,পা এর ব্যথা আরও তীব্র হয়েছে। শারীরিক অসুস্থতাকে আরও অবনতির দিকে ঠেলে দিতেই দেশনেত্রীকে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা দেয়া হচ্ছে না। অসুস্থতা লাঘবের জন্য বেগম জিয়ার আস্থার হাসপাতাল ও চিকিৎসকদেরকে উপেক্ষা করা হচ্ছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘প্রস্থেসিস কমপেটিবল এমআরআই মেশিন ইউনাইটেড হাসপাতাল অথবা অন্য বিশেষায়িত হাসপাতালে রয়েছে। কিন্তু এটি বিএসএমএমইউতে নেই। এমনকি সেখানে ভর্তিকৃত অনেক রোগীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও বাইরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে করা হয়। দুপুর দুইটার পর বিএসএমএমইউতে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া দুস্কর ও পরীক্ষা নিরীক্ষাও বন্ধ থাকে।’

তাই খালেদা জিয়ার যথাযথ চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালের দাবি কি অনায্য কিনা এ প্রশ্ন রাখেন বিএনপির এ নেতা। সরকারি মেডিকেল বোর্ডও বিএসএমএমইউসহ যেকোন বিশেষায়িত হাসপাতালে ভর্তির সুপারিশ করেছে বলে জানান তিনি।

রাষ্ট্রপতি-মন্ত্রী-নেতারা বিদেশে চিকিৎসা নিচ্ছে-এ কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘বিএসএমএমইউ এতই বিশেষায়িত ও ইকুইপড হলে মাননীয় রাষ্ট্রপতি বারবার চিকিৎসা নিতে বিদেশ যাচ্ছেন কেন? ক’দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে চিকিৎসা করে আসলেন কেন? তারা কেন বিএসএমএমইউতে চিকিৎসা নিলেন না?’

বেগম জিয়ার ওপর জুলুম ও অত্যাচারে সরকার রীতিমতো উৎফুল্লবোধ করছে বলেও মন্তব্য করেন তিনি।
দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদকে পুলিশ গতকাল গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রনিকে নতুন করে আরও একটি বানোয়াট অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ড দেয়।’

দলের পক্ষ থেকে শাহিন আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মশিউর রহমান রনির রিমান্ড বাতিল ও বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানান রিজভী আহমেদ। দৈ.আমাদের সময়

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল