,

রাত ১১টার পর ফেসবুক বন্ধ চান রওশন

news-image

ছেলে-মেয়েদের ভালোর জন্য রাত ১০টা থেকে ১১টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার সংসদে তিনি এ মত ব্যক্ত করেন।

রওশন এরশাদ বলেন, স্মার্টফোনের মাত্রারিক্ত ব্যবহার হচ্ছে। বিশেষ করে শিশু ও তরুণরা এটি বেশি ব্যবহার করছে। ফলে তারা পড়াশুনা করছে না, রাতে ঘুমায়ও না। তারা বিপথে যাচ্ছে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে যদি এটা বন্ধ করা যায় তাহলে তারা পড়াশুনা করবে। আমরা যদি ছেলেমেয়েদের ভালো চাই তাহলে এটা বন্ধ করা দরকার।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এক গবেষণায় বলা হয়েছে, শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেয়া আর কোকেন তুলে দেয়া একই কথা। তাই এটা যদি বন্ধ করা না যায় তাহলে আগামী প্রজন্মকে দেশ পরিচালনার জন্য খুঁজে পাওয়া যাবে না।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে রওশন বলেন, সংঘাতের মাধ্যমে কোনো কিছু আদায় করা যায় না। কোটা আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করা হয়েছে। আমরা এটা সমর্থন করি না।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা অবশ্যই রাখতে হবে। সরাসরি রাখা না গেলে তা অন্যভাবে হলেও রাখতে হবে। কারণ, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর পক্ষে মত দিয়ে জাপার এই কো-চেয়ারম্যান বলেন, সাধারণ ছাত্রছাত্রীদের দাবি যৌক্তিক। বর্তমানে অনেক শিক্ষিত ছেলেমেয়ে বেকার রয়েছে। বয়স বাড়ালে তারাও চাকরি করার সুযোগ পাবে। ভারতে ৪০, নেপালে ৩৫ বছর বয়স পর্যন্ত চাকরি প্রবেশ করা যায়। এছাড়া অনেক দেশে শেষ বয়স পর্যন্ত চাকরিতে প্রবেশ করার সুযোগ রয়েছে। ছাত্রছাত্রীদের এ বিষয়টি প্রধানমন্ত্রীকে মায়ের মন দিয়ে বিবেচনা করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর