,

নওয়াজের আকস্মিক কারামুক্তি, নেপথ্যে সৌদি বাদশাহ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আকস্মিক কারামুক্তির পেছনে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের রিয়াদ সফরের সম্পর্ক রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

ইমরান খান অনেকটা গোপনে মঙ্গলবার সৌদি আরব সফরে যান। এর পরদিন সকালেই পাকিস্তানের এক উচ্চ আদালত দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফের কারাদণ্ড স্থগিত করে তাকে মুক্তির নির্দেশ দেন। রায় দেয়ার কয়েক ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় মুক্তি পান দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার মেয়ে মরিয়াম নওয়াজ এবং জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মাদ সফদার।

ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে বলছে, রহস্যজনক কারণে সৌদি আরবের গণমাধ্যম ইমরান খানের রিয়াদ সফরের খবর ফলাও করে প্রচার করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী মূলত রিয়াদের কাছ থেকে আর্থিক সহযোগিতা আদায়ের লক্ষ্যে সৌদি আরব সফরে যান। তিনি মঙ্গলবার মদীনা মুনাওয়ারা সফর করেন এবং বুধবার সকালে জেদ্দায় সৌদি রাজা সালমান ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন।

সৌদি গণমাধ্যমে এসব বৈঠকের খবর প্রচারিত হলেও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বুধবার সকালে ইমরান যখন সৌদি রাজার সঙ্গে সাক্ষাৎ করেন তখন পাকিস্তানের সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফের আটকাদেশ স্থগিত করে জামিনে তার মুক্তির রায় দেয়। এর আগে ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানে সামরিক অভ্যুত্থান করলে সৌদি আরবের হস্তক্ষেপে কারাগারে নিক্ষিপ্ত হওয়ার পরিবর্তে রিয়াদে আশ্রয় পেয়েছিলে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

পাকিস্তানকে চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দিতে এই মুহূর্তে প্রচুর অর্থের প্রয়োজন ইমরান খান সরকারের। কোনো কোনো সূত্র আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের কাছ থেকে অর্থনৈতিক প্যাকেজ গ্রহণের সম্ভাবনার কথা বললেও পাক অর্থমন্ত্রী আসাদ উমর বলেছেন, চীন ও সৌদি আরবের কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণের চেষ্টা করছে ইসলামাবাদ। সৌজন্যে পার্স টুডে

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর