,

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বিকালে ফের কারাফটকে যাবেন আইনজীবীরা

news-image

অনলাইন ডেস্ক: কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আজ আবারও কারাফটকে যাবেন আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। বুধবার বিকাল ৩টায় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে যাবেন বিএনপি চেয়ারপার্সনের এ দুই আইনজীবী।

এর আগে, মঙ্গলবার বিকাল ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে কারাফটকের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান করে ফিরে যান।

আইনজীবীরা জানিয়েছেন, আজ বিকাল ৩টায় আবারও তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাফটকে যাবেন।

এসময় সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, আগামী ২০ সেপ্টেম্বর মামলার তারিখ রয়েছে। কিন্তু খালেদা জিয়ার সঙ্গে আমাদের দেখা করতে না দিলে আমরা কীভাবে আদালতকে সহযোগিতা করব। বুধবার আবার বিকাল তিনটায় দেখা করতে আসব। যদি না পারি সেটি আদালতকে জানাব।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে কারাবন্দি খালেদা জিয়ার বিচার চলছে। আর এই কারাগারেই বন্দি রয়েছেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়া।

এদিকে, ২০ সেপ্টেম্বর খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে কিনা সে বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর