,

র‌্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত

news-image

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ফরিদ মিয়া তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৮টি মামলা রয়েছে।

আজ বুধবার ভোররাতে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার মৃত বালাই মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, আজ ভোরে গোপন সংবাদে র‌্যাব-১১’র একটি দল মাদক উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় তাঁত জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলির এক পর্যায়ে ফেন্সি ফরিদ গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা