,

রাষ্ট্র পরিবর্তনে জাতীয় ঐক্যর বিকল্প নেই: ড. কামাল

news-image

নিজস্ব প্রতিবেদক : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার অর্থবহ পরিবর্তনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব স্বাধীনতা সুরক্ষার জন্য জনগণকেই দায়িত্ব নিতে হবে। কেননা জনগণই হচ্ছে দেশের সকল কিছুর মালিক। সেহেতু দেশের মালিকানা প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের কোনও বিকল্প নেই।’

মঙ্গলবার সকালে খুলনায় যাওয়ার পথে যশোর প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

একই সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (জেএসডি) সভাপতি আ.স.ম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যকে বিতর্কিত করতে বি. চৌধুরীকে ঘিরে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সঠিক নয়। তিনি আমাদের সাথে আছেন এবং থাকবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যুক্তফ্রন্টের দাবিকে অসাংবিধানিক বলা হয়েছে। অথচ এর আগে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১২৭ দিন হরতাল করেছিল, ক্ষমতায় থেকে বাকশাল কায়েম করেছিল, বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাহলে আমার প্রশ্ন এগুলো কী সবই সাংবিধানিক ছিল?

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, বিকল্প ধারার মহাসচিব ব্যারিস্টার ওমর ফারুক, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর