,

আমি নিশ্চিত জাতীয় পার্টি এবার ক্ষমতায় যাবে: এরশাদ

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমি নিশ্চিত এবার জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। জাতীয় পার্টি আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না।

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন সিটি’র এক্সপো জোনে জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টির নয় বছরের শাসনামল না এলে বাংলাদেশ অন্ধকারেই নিমজ্জিত থাকত। ব্রিটিশ বা পাকিস্তান আমলের অবস্থাতেই থেকে যেত বাংলাদেশ। আমরা উন্নয়ন করেছি, আমরা লুট-পাট করিনি। আমাদের দেশ পরিচালনায় খুন, গুম, সন্ত্রাস ছিল না।

তিনি আরো বলেন, আমি কেন্দ্রভিত্তিক কমিটি করার নির্দেশ দিয়েছি। ওখানে যেন কেউ জোর করে সিল মারতে না পারে। কেউ সিল মারতে এলে প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় গিয়ে সাড়ে পাঁচ হাজার মামলা প্রত্যাহার করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের নেতাকর্মীদের ৬ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু আমার একটি মামলাও প্রত্যাহার করা হয়নি। কেন হয়নি জানেন, তারা আমাকে বিশ্বাস করে না। তারা জাতীয় পার্টির জনপ্রিয়তাকে ভয় পায়।

জাতীয় নির্বাচনে আধুনিক ও তথ্য-প্রযুক্তি নির্ভর প্রচারণা শুরুর আগে কর্মসূচিভিত্তিক আলোচনা ও পর্যালোচনাবিষয়ক কর্মশালায় বিভিন্ন বিষয়ে সেশান পরিচালনা করেন পার্টি চেয়ারম্যানের তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির, পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, আজম খান।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল