,

মাঝ আকাশে অদ্ভুত আলোর বিচ্ছুরণের ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক: ফিনল্যান্ডের এক চিত্রগ্রাহকের ক্যামেরায় ফুটে উঠেছে এক চমকপ্রদ ছবি। লেপল্যান্ডের আকাশ সেজে উঠেছে এক অদ্ভুত রঙের মেলায়। বিজ্ঞানীরা মনে করছেন, সৌরমণ্ডলে একটি গভীর গর্তের সৃষ্টি হওয়ার ফলেই চলতি সপ্তাহে এই পরিমাণ আলোক বিচ্ছুরণ হয়ে যাচ্ছে।

উত্তর ও দক্ষিণ আকাশে বিচ্ছুরিত এই আলো ‘অরোরা’ নামে পরিচিত। আর এই অদ্ভুত ঘটনার সৃষ্টি হয় যখন সৌরমণ্ডলের কিছু অংশ পৃথিবীর পরিবেশের মধ্যে প্রবেশ করে। সৌরমণ্ডলের প্রভাবে পৃথিবীর উপর এই প্রভাব পড়ে। লেপল্যান্ডের পাশাপাশি ‘অরোরা বোরেয়ালিস’ আমেরিকা ও ব্রিটেনের আকাশেও দেখা যায়। ফিনল্যান্ডের লাওস্ত্রো থেকে এই অভাবনীয় প্রকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করা গেছে। জনি লিন্মাপা’র ক্যামেরায় ফুটে উঠেছে রাতের আকাশজুড়ে এক সবুজ মেঘ ঘুরে বেড়াচ্ছে।

লেখক ডা. মেলানি উন্ড্রেজ এ বিষয়ে বলেন, ভিডিওটিতে সবুজ আলোর ছটার পাশাপাশি গোলাপি ও হলুদ রঙের আলোও দেখা যায়। দুই ধরণের অরোরা আকাশে দেখা যায়, অরোরা বোরেয়ালিস এর অর্থ হল উত্তরের সূর্যোদয় এবং অরোরা অস্ট্রালিস এর অর্থ হল দক্ষিনের সূর্যোদয়। সাধারণত উপরেরে অক্ষাংশে এই ধরণের আলোক বিচ্ছুরণ দেখা যায়।

চলতি মাসের ১১ তারিখ থেকে ঝড় ও আলোক বিচ্ছুরণ সেখানকার আকাশে প্রত্যক্ষ করা যাচ্ছে। বিজ্ঞানীরা আশা করছেন এর পরিমাণ বাড়তে পারে। নাসা এবং নোআ (NOAA) সর্বক্ষণ সৌরমণ্ডলের কার্যকলাপের দিকে নজর রাখছেন। তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নজর কেড়েছে নেটিজেনদের।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ