,

আজ দেশে ফিরে আসছেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীনই জানা গিয়েছিল, এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন তামিম ইকবাল। তবুও শেষ মুহূর্তে ব্যাট হাতে মাঠে নামার মতো দুর্দান্ত সাহস দেখিয়েছিলেন তিনি। শনিবার প্রথম ম্যাচ হলেও সোমবার পর্যন্ত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তামিমের ইনজুরি আপডেট নিয়ে কিছুই জানানো হয়নি।

শেষপর্যন্ত সোমবার দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন স্বীকার করেছেন, চার মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো তামিম ইকবালকে। নতুন একজন শল্যবিদকে দেখানো হয়েছে তামিমের ইনজুরি। তার কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া গেছে, কতদিন লাগবে তামিমের সুস্থ হতে। তবে জানা গেছে, অস্ত্রোপচার করা লাগবে না তামিমের বাম হাতের কব্জিতে।

এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই এবারের এশিয়া কাপে আর মাঠে নামতে পারছেন না তিনি।

এদিকে, এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার ফলে আরব আমিরাতে থাকা হচ্ছে না তামিম ইকবালের। তিনি নিজেই বাংলাদেশের মিডিয়াকে জানিয়েছেন, মঙ্গলবার (আজ) দেশে ফিরে আসছেন। তবে কয়টায়, কোন ফ্লাইটে করে তিনি ঢাকায় ফিরছেন, সেটা জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ