,

যুক্তরাষ্ট্রে প্রত্যেক চারজনের একজন ফেসবুক থেকে সরে এসেছে

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রত্যেক চারজনের একজন ফেসবুক থেকে সরে এসেছে। এদের মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি। যেখানে ফেসবুক ব্যবহারকারীদের অর্ধেকেই ১৮ বছর বয়সী।

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ফোর্বস।

জরিপে অংশগ্রহণকারী ২৬ শতাংশ উত্তরদাতা তাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ ডিলিট করেছেন। অন্যদিকে বয়স্করা(৫৪ শতাংশ) জানিয়েছেন, গত ১২ মাসে তারা তাদের সেটিংসে আগের চেয়ে বেশি গোপনীয়তা রক্ষা করেছে।

এছাড়া ৪২ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, তারা বেশ কয়েকবার এই প্ল্যাটফর্মটি চেক করা থেকে বিরত থেকেছেন। ৭৪ শতাংশ ফেসবুক ব্যবহারকারী জানিয়েছে, তারা গত এক বছরের এই তিন ধরনের যেকোনও একটি উপায় অবলম্বন করেছে।

গত ২৯ মে থেকে ১১ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণে পরিচালিতে এই জরিপের জন্য তথ্য সংগ্রহ করে সদ্য বিলুপ্ত তথ্য বিশ্লেষণ এবং পরামর্শদানকারী প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা। প্রতিষ্ঠানটি ১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে তাদেরকে না জানিয়ে।

মূলত বয়সই এই জরিপের ফলাফলে একটি বড় পরিবর্তন এনে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৪৪ শতাংশ তরুণ ব্যবহারকারীরা (১৮ থেকে ২৯ বছর বয়সী) জানিয়েছেন, গত এক বছরে তারা তাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ ডিলিট করেছেন।

ফেসবুক অ্যাপ ডিলিটের ক্ষেত্রে ৬৫ বা তার চেয়ে বেশি বয়সীদের তুলনায় তরুণ-তরুণীর সংখ্যা প্রায় চারগুণ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর