,

বলিউডের ছবির জন্য মুম্বাই যাচ্ছেন হিরো আলম

news-image

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার দেশের গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। গত মাসেই এই খবর দিয়েছেন তিনি। ‘বিজু দ্য হিরো’ নামের এই ছবিটি পরিচালনা করবেন প্রভাত কুমার। ছবির খবর প্রকাশের পর আর সাড়া শব্দ ছিল না অনেক দিন। ঢাক ঢোল পিঠিয়ে এমন বড় বড় খবর জানিয়ে পরে সেই ছবি না হওয়ার ঘটনা ঘটেছে অনেক। হিরো আলমের বলিউডের ছবির কাজ কত দূর আগালো? শুধুই কি খবর প্রকাশ নাকি সত্যিই বলিউড ছবিতে অভিনয় করবেন হিরো আলম! এমন নানা প্রশ্ন উড়ছিল মিডিয়া পাড়ায়।

সোমবার দুপুরে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে হিরো আলম জানালেন, সব ঠিকই আছে। হিরো আলম জাগো নিউজকে বলেন, ‘ডিসেম্বর মাসে শুরু হবে আমাদের সিনেমার শুটিং। ২২ সেপ্টেম্বর মুম্বাই যাচ্ছি ছবির লোকেশন দেখার জন্য। আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফিরব। ছবির কাজ থেমে নেই। শুটিংয়ের পূর্বে একটি সিনেমার বেশ কিছু কাজ থাকে এই কাজগুলো গুছানো হচ্ছে।’

ছবিটিতে নিজের চরিত্র নিয়ে হিরো আলম বলেন, ‘এই ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছি আমি। আমাকে একজন বোবা মানুষের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আমি জানি বোবা চরিত্রে অভিনয় করা খুব সহজ নয়। ছবিটির জন্য রাত দিন পরিশ্রম করছি, নিয়মিত অনুশীলন করছি, ছবির জন্য নিজেকে প্রস্তুত করছি। হিরো আলম দর্শকদের হতাশ করেনি কখনো, এই সিনেমা দেখেও দর্শক মুগ্ধ হবেন বলেই আমার বিশ্বাস।’

হিরো আলমের এই ছবিটি হবে ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির। আগস্ট মাসে পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে আলোচনায় উঠে আসেন হিরো আলম। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ পান তিনি। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আলোচিত এই অভিনেতা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর