,

খালেদা জিয়ার ভর্তির প্রয়োজন হলে বিএসএমএমইউর প্রস্তাব বোর্ডের

news-image

যে হাসপাতালে সব রোগের চিকিৎসা ব্যবস্থা আছে, সে হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির পরামর্শ দিয়েছে ৫ সদস্যের মেডিকেল বোর্ড। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র নাম প্রস্তাব করেছে বোর্ড। রোববার দুপুরে এসব তথ্য এ প্রতিবেদককে জানান বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

তিনি বলেন, মেডিকেল বোর্ড জানিয়েছে, যদি তাকে হাসপাতালে ভর্তির দরকার হয়, সেক্ষেত্রে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা যায়। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় ভাল হবে। এটা বিশেষায়িত হাসপাতাল, সব বিষয়ের চিকিৎসকসহ অন্য সাপোর্ট দেয়ার ব্যবস্থা এখানে আছে। খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে বিএসএমএমইউতে আয়োজিত সংবাদ সম্মেলনের পর তার সাথে কথা হয় আমাদের সময় ডটকমের।

সংবাদ সম্মেলনে পরিচালক বলেন, চিকিৎসক দল অন্তত যত্ন নিয়ে খালেদা জিয়াকে দেখে প্রেসক্রিপশন তৈরি করেছেন। আজ রোববার এটি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে। নতুন করে তার মধ্যে কোনো সমস্যা সনাক্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল বোর্ডের একজন সদস্য এ প্রতিবেদককে বলেন, খালেদা জিয়া হাঁটতে পারেন না স্বাভাবিকভাবে, তার হাত-পা কাঁপে। কথা বলতে গেলেও সমস্যা হয়। পাশাপাশি আথ্রাইটিসের ব্যথা তো আছেই। এটা শুধু হ্রাস-বৃদ্ধির মধ্যেই আছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে বিএসএমএমইউর অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী (ইন্টারনাল মেডিসিন)’ নেতৃত্বে আছেন অধ্যাপক হারিসুল হক (কার্ডিওলজি), অধ্যাপক আবু জাফর চৌধুরী (অর্থোপেডিক সার্জারি), সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী (চক্ষু) ও সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ (ফিজিক্যাল মেডিসিন)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর