,

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক মির্জা ফখরুলের

news-image

নিউজ ডেস্ক : জাতিসংঘের সহকারী মহাসচিবের পর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ওয়াশিংটন সময় সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেস্কের একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন ফখরুল।

খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ সরকারের উপর চাপ বাড়াতেই বিএনপি মহাসচিবের এই সফর।

বৈঠকে তিনি কী বলেছেন, সে বিষয়ে ফখরুল কিছু বলেননি। ঢাকায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, দেশের সার্বিক অবস্থা তুলে ধরতেই এই সফরে গেছেন মহাসচিব।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করে ওয়াশিংটন রওনা হন ফখরুল। শুক্রবার পররাষ্ট্র দপ্তরের বৈঠকের পর বিকালেই ওয়াশিংটন ছাড়েন তিনি।

তার আগে সফর সঙ্গী তাবিথ আউয়াল ও হুমায়ূন কবিরকে নিয়ে ওয়াশিংটন ডিসিতে বিএনপি আয়োজিত একটি প্রাতরাশ অনুষ্ঠানে যোগ দেন ফখরুল। এই অনুষ্ঠানে সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকও ছিলেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠার পরপরই যুক্তরাষ্ট্রে চলে আসা ওসমান ফারুককে এই প্রথম দলের কোনো নেতার সঙ্গে দেখা গেল।

দেশে নির্বাচন নিয়ে নিজেদের দাবি এবং খালেদা জিয়ার মুক্তি আদায়ে ব্যর্থ বিএনপি সরকারকে চাপে রাখতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে; ফখরুলের এই সফর তারই অংশ।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যেই বলেছেন, চাপ দিয়েও সংবিধান বহির্ভূত কিছু সরকারকে দিয়ে করানো যাবে না।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল