,

পাকিস্তানে তৃতীয় লিঙ্গের কেউ এমপি হতে পারলে আমাদের মতো দেশেও পারবে

news-image

বাংলাদেশকে বর্তমানে সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘পাকিস্তানের মতো একটি ব্যর্থ দেশে তৃতীয় লিঙ্গের কেউ সংসদ সদস্য (এমপি) হতে পারলে আমাদের মতো দ্রুত উন্নয়নশীল দেশেও হতে পারবে।’

আজ শুক্রবার সকালে সমাজকল্যাণ মন্ত্রীর সরকারি বাসভবনে হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের মাথাপিছু আয় এখন এক হাজার ৭৫২ মার্কিন ডলার। জিডিপিতে প্রবৃদ্ধির হার এখন সাত দশমিক ৬৫ শতাংশ। এই দেশে হিজড়া নামধারী আমাদেরই কিছু ভাই-বোন অবহেলিত থাকবে, সমাজের কাছে অস্পৃশ্য থাকবে তা হতে পারে না।’

মন্ত্রী এ সময় হিজড়া সম্প্রদায়ের পক্ষ থেকে সবার কথা শোনেন। হিজড়া সম্প্রদায়ের পক্ষ থেকে উত্তরাধিকার আইন, মৃত হিজড়াদের সৎকারে সামাজিক বাধা, এয়ারপোর্টে বিদেশ গমনে সমস্যা, স্কুল-কলেজে ভর্তির সমস্যাগুলো তুলে ধরলে সমাজকল্যাণমন্ত্রী হিজড়া জীবনমান উন্নয়নে জনগোষ্ঠীর প্রকল্প পরিচালককে তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রী হিজড়াদের গুরু মা ববি হিজড়ার উত্থাপনকৃত নানা অসঙ্গতির কথা শোনেন। পরে সমাজকল্যাণমন্ত্রী হিজড়াদের জন্য আলাদা বাসস্থানের ব্যাবস্থাসহ সকল দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— হিজড়া জীবনমান উন্নয়ন জনগোষ্ঠীর প্রকল্পের পরিচালক আব্দুর রাজ্জাক হাওলাদার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এটিএম নাসির মিয়া, হিজড়া সম্প্রদায়ের গুরু মা ববি হিজড়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর