,

জনগণের ওপর আস্থা নেই বিএনপির: হানিফ

news-image

বাংলাদেশের জনগণের ওপর বিএনপির অাস্থা নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বপ্ন ফাউন্ডেশনের এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেন।

মাহাবুব উল আলম হানিফ বলেন, বিদেশি লবিস্টরা আপনাদের ক্ষমতায় বসিয়ে দিবে। ঘরে বসে থাকুন, আন্দোলনের প্রয়োজন নেই। বাংলাদেশের জনগণে তো আপনাদের আস্থা নেই।

তিনি বলেন, বিদেশে লবিস্ট কিংবা বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোন লাভ হবে না। নির্বাচন করার প্রয়োজন মনে করলে নির্বাচনে অংশ নিন। বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না। কোন দল নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের জনগণ বিদেশী রক্তচক্ষুকে ভয় পায় না। কোনো ষড়যন্ত্র সফল হবে না। আজকে আপনারা যাদের প্রভূ মানেন, একাত্তরে এরাই বাংলাদেশকে সমর্থন করে নাই।

বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ত্বের প্রমাণ দিচ্ছে দাবি করে হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে যাওয়ার সময় বলে গেলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার বৈঠক আছে। ওখানে গিয়ে একজন সহকারীর সঙ্গে বৈঠক করলেন। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলো, জবাব দিতে পারলেন না। ‘ব্যক্তিগত উদ্যোগ ছিল’ বলে কোনো রকম বেঁচে আসলেন। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে একটা রাজনৈতিক দলের এ অবস্থা।

স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আনোয়ারুল কবির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর