,

সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে তিন মামলা

news-image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও মতিঝিল থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের সাধারন নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মামলাগুলোর মধ্যে নাশকতার অভিযোগ, ককটেল নিক্ষেপ, পুলিশের কর্তব্যকাজে বাধাদানসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে সানাউল্লাহ মিয়া বলেন, মামলার বিষয়ে আজ জানতে পেরেছি, এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবো। মামলাগুলো সব ভূয়া। কারন গত ১১ ও ১২ তারিখের ঘটনা দেখিয়ে মামলা করা হয়েছে। ১২ তারিখ তো আমি খালেদা জিয়ার চ্যারিটেবল মামলায় জেলখানার আদালতে ছিলাম। ওখানে সব মিডিয়ার লোকেরা আমাকে দেখেছে। সেখান থেকে কীভাবে ককটেল মারলাম কিছু বুঝলাম না।

তিনি বলেন, হয়রানি করার অভিযোগে এ মামলাগুলো করা হয়েছে।

এদিকে এসব মামলায় একাধিক ব্যাক্তিকে আসামি করা হয়েছে বলে সিএমএম আদালতের জিআর সূত্রে জানা গেছে। এসব মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে আসামিরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান।

ওই দিন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিলের আয়োজন করেছিল বিএনপি। মামলার এজাহারে আরো বলা হয়েছে, কর্মসূচি পালনের সময় পুলিশ যান চলাচলে সহযোগিতা করতে চাইলে বিএনপির এসব আইনজীবী এবং অন্য নেতাকর্মীরা পুলিশের কর্তব্যকাজে বাধা দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল