,

যুক্তরাষ্ট্রকে দিয়ে আ.লীগের উপর চাপ প্রয়োগ করতে বিএনপির লবিস্ট নিয়োগ: কাদের

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রকে দিয়ে আওয়ামী লীগ সরকারের উপর বিএনপি চাপ প্রয়োগ করতে চায়। এই পরিকল্পনার অংশ হিসেবে তারা এই দুইটি লবিস্ট নিয়োগ করেছে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে দশম বর্ষপূর্তি ও একেএমএমসি দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।
দেশেই সব সমস্যার সমাধান সম্ভব জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের সমস্যা দেশেই শেষ হবে। দেশের বাইরে যাওয়ার কি কারণ?
বিএনপি নেতাদের সতর্ক করে তিনি বলেন, সরকারের ভীত এত দুর্বল না। দেশের মাটির অনেক গভীরে আমাদের শেকড় ছড়িয়ে আছে। চাইলেই আমাদের মাটি চাপা দেওয়া যাবে না। দেশের জনগণ ছাড়া আমাদের কেউ চাপ দিতে পারবে না।
লবিস্ট নিয়োগে টাকার উৎস নিয়ে প্রশ্ন রাখেন কাদের। বলেন, তারা এত টাকা পেল কোথায়? ২ লাখ ৩০ হাজার ডলার কোথায় থেকে আসে?
কাদের আরো বলেন, যার আমন্ত্রণে (জাতিসংঘ মহাসচিব) নিউইয়র্ক গেছেন মির্জা ফখরুল, আমার জানা মতে তিনি এখন ঘানায়। জানি না তার সঙ্গে দেখা করতে পারবেন কিনা! যদি নাই পারেন, তাহলে এত টাকা খরচ করে লবিং করে জাতিসংঘে গিয়ে লাভটা হলো কি?

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল