,

খালেদার জামিনে নিহিত আ.লীগ ও বিএনপির জনপ্রিয়তা উঠানামার পারদ

news-image

খালেদা জিয়ার জামিন এবং তাকে ইউনাইটেড বা এ্যপোলো হাসপাতালে নেয়া না নেয়ার মধ্যে নিহিত রয়েছে আওয়ামী লীগ ও বিএনপির জনপ্রিয়তা উঠানামার পারদ। এমনই মন্তব্য দেশের অনেক অভিজ্ঞ রাজনৈতিক ও সচেতন মানুষের।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি মামলায় সাজা পেয়ে রাজধানীর পুরানো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। খালেদার আইনজীবীরা উচ্চ আদালতে আবেদন জানিয়েও তাকে মুক্ত করতে পারেননি। এদিকে বিএনপি নেতারা বিভিন্ন সভা সমাবেশ ও সংবাদ সম্মেলনে ক্ষমতাসীনদের কাছে তার মুক্তির দাবি জানিয়ে আসছেন। এরই পাশাপাশি বেশকিছু দিন হয়েছে কারাবন্দি খালেদার অসুস্থ্যতার বিষয়টিও অন্যতম ইস্যু হিসেবে আলোচনার প্রায় শীর্ষে উঠে এসেছে। রাজধানীসহ সারা দেশের গ্রাম-গঞ্জ এবং হাট-বাজার এবং দোকান-পাটেও এনিয়ে আলোচনার নানামাত্রার ঝড় বইছে।

অনেকের মন্তব্য নির্বাচনের আগে অন্তত বেগম খালেদা জিয়ার জামিন হবে না। সেই সঙ্গে তাকে নেয়াও সম্ভব হবে না তার পছন্দের হাসপাতালে। কারণ ইতোমধ্যে বিষয় দুটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এরই শুরু হয়েছে গেছে নির্বাচনের ডামাডোল। বড় ছোট অনেক দলই এনিয়ে নানা ছক কসতে শুরু করেছে। আর এই সময়ে খালেদার জামিন ও অসুস্থ্যতার বিষয় অনেকটা স্পর্শকাতরও হয়ে উঠেছে। পরপর দুই বারের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলসহ অন্যান্যদের জনমনের অবস্থানের বিষয়ও উঠে আসছে আলোচনায়।

জনমনের সমর্থন কম বেশি যে পক্ষেই থাক। খালেদার মুক্তি এবং চিকিৎসা সংক্রান্ত দাবি পূরণের মধ্য দিয়ে বিপর্যস্ত বিএনপির সামনে নতুন উৎসাহের সুযোগ সৃষ্টি হতে পারে এমন ধারনাকে উড়িয়ে দেয়া যায়না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে