,

জাতিসংঘ মহাসচিবকে যা বলতে পারেন মির্জা ফখরুল

news-image

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সুপারিশমালা তুলে ধরবে বিএনপি। এর পাশাপাশি ক্ষমতাসীন সরকারের দমনপীড়ন চিত্র, বিগত তিন সিটি নির্বাচন, গুম, খুনসহ রিমান্ডে নিয়ে নির্যাতনের সচিত্র বর্ণনাসহ সমসাময়িক বিভিন্ন পরিস্থিতির একটি প্রতিবেদন হস্তান্তর করবে। যা বিভিন্ন সময়ে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদেরকে দফায় দফায় অভিহিত করেছে বিএনপি।

এছাড়া ২০১৪ সালের ১০ ও ১১ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজের মধ্যস্ততায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে তিন দফা বৈঠকে সিদ্ধান্তের বিষয়টিও জানাবেন মির্জা ফখরুল। যদিও ওই বৈঠকে কোনো লিখিত সিদ্ধান্ত হয়নি। এবিষয়ে আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতা আজও মুখ খোলেনি।

দলের একাধিক নেতা জানান, বিএনপি ও খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে, মিথ্যা মামলায় কারাদন্ড, জামিনে মুক্তি না দেওয়া, সুচিকিৎসা থেকে বঞ্চিত করাসহ সর্বশেষ কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে সেখানে বিচারের বিষয়টিও তুলে ধরা হবে ওই বৈঠকে। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ ডিসেম্বর গণভবনে কার্যনির্বাহী সংসদের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি নির্বাচনের পর আলোচনার মাধ্যমে সমঝোতা হলে দশম সংসদ ভেঙে দিয়ে আবারও নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতির বিষয়টিও আলোচনায় স্থান পাবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে প্রথমে বিএনপির এ প্রতিনিধি দলে বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তার সঙ্গে দেশ থেকে গেছেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং লন্ডন থেকে তার সঙ্গে যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির।

গত ১ জুলাই দু’দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওই সময় বিএনপির পক্ষ থেকে তার সঙ্গে বৈঠকের চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা সফল হয়নি। পরে বিএনপির পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের আবেদন জানায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে বিএনপি মহাসচিব বরাবর এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়। সেখানে জানানো হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিএনপির সঙ্গে কথা বলবেন। বিএনপির সূত্র বিষয়টি নিশ্চিত করে।

এরআগে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ ওই সময় মোট তিনবার বাংলাদেশ সফর করেন এবং প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেন। এ ছাড়া তারানকোর মধ্যস্থতায় ২০১৪ সালের ১০ ও ১১ ডিসেম্বর আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে মোট তিন দফা বৈঠক হয়েছিল, যা থেকে শেষ পর্যন্ত কার্যকর কোনো ফল বেরিয়ে আসেনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর