,

নামে-বেনামে ফেসবুক আইডি খুলতে বললেন এইচ টি ইমাম!

news-image

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সোশ্যাল মিডিয়ার বড় অংশই বিএনপি-জামায়াতের দখলে রয়েছে। তারা সেটার মাধ্যমে দেশে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে আমাদেরকে নজর দিতে হবে।

বুধবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ ও মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স কল্যাণ সমিতি’র এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চলতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘মিডিয়ায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বৃদ্ধিতে আপনাদের নাতি-নাতনিদের নামে-বেনামে একটার জায়গায় ১০টা কেন, প্রয়োজনে একশটা ফেইসবুক আইডি খুলতে বলুন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত করুন।’

নির্বাচনে জয়ের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যদি স্বাধীনতা বিপক্ষের শক্তি যদি বিজয় অর্জন করে তাহলে দেশে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছি।’

‘আমাদের প্রতিপক্ষকে এত দুর্বল ভাবলে হবে না। তাদেরকে চিনতে হবে, তারা কোথায় আছে, কী করে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর আগামী লড়াইয়ে শুধু প্রতিহত নয় স্বাধীনতাবিরোধী শক্তিকে ধ্বংস করতে হবে।’

গ্রামাঞ্চল, পাড়া-মহল্লায় সব জায়গায় নির্বাচনের খবর পৌঁছে দিতে হবে জানিয়ে এইচ টি ইমাম বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রশাসন সহায়ক সরকারের অধীনে চলে যাবে। কিন্তু বর্তমানে আমরা সরকারে আছি তাই এখন থেকে আমাদেরকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে এবং গ্রামাঞ্চল, পাড়া-মহল্লায় সব জায়গায় নির্বাচনের খবর পৌঁছে দিতে হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর