,

সরকারের পদত্যাগ নিশ্চিত করেই এদেশে নির্বাচন হবে: গয়েশ্বর

news-image

কর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের মধ্যে যদি কেউ মনে করে শেখা হাসিনার অধীনে নির্বাচন হবে। যদি কেউ আড়ালে আবডালে নির্বাচনের যাওয়ার চেষ্টা করে তাদেরকে ঘরের মধ্যে সমাদৃত জবাব দেওয়ার জন্য আপনারা সজাগ থাকবেন।

তিনি বলেন, বিগত দিনে ১/১১সময় যারা বেঈমানি করেছিল তারা হয়তো এখন ভালো কিন্তু আবারো যদি কেউ বা কাহারা চায় তার জবাব দেবে রাজপথে। শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করে এদেশে নির্বাচন হবে তার আগে কোন নির্বাচন হবে না।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট চত্ত্বরে বিএনপি আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে সুস্থ্য করার কোন ইচ্ছা এই সরকারের নাই। দেশনেত্রী ছাড়া কোন নির্বাচন হয়নি, হতে পারে না, হতে দেয়া হবে না।তাকে ষড়যন্ত্রমূলক ভাবে সরকার সাজা দিয়েছে। আদালতের রায় আমরা মানি না। জনগণও মানে না।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারে না, এবং হয় না। শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই সরকারে অধীনে নির্বাচন হয় ভোটার ছাড়া, পিসাডিং অফিসার, নির্বাচন কমিশন, পুলিশ সবাই মিলে ভোট দেয় জনগণ ভোট দিতে পারে না। সুতরাং এই সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং অযোগ্য নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। তারপর নির্বাচন হবে তার আগে নয়।

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্ররায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আহমেদ আযম খান, উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর