,

সরকার ভয়ে কম্পমান : মির্জা আব্বাস

news-image

বিএনপির ডাকে জনগণ অভূতপূর্ব সাড়া দেওয়ায় সরকার ভয়ে কম্পমান বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রাজধানীর রমনায় অবস্থিত ই‌ঞ্জি‌নিয়ার্স ইন্স‌টি‌টিউশন মিলনায়তনের সামনে কারাব‌ন্দি দ‌লের চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তির দাবি‌তে পূর্ব‌ঘো‌ষিত প্র‌তীকী অনশন কর্মসূ‌চিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। বুধাবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্র‌তীকী অনশন পালন করেন দলটির নেতারা।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি সহ আগামীতে আমরা যে কর্মসূচী দেব সবগুলোতে আপনার অংশগ্রহন করবেন। আমাদের আগের কর্মসূচীতে জনগণ অভূতপূর্ব সাড়া দিয়েছে। এতে সরকার ভীত সন্তস্ত্র হয়ে পরেছে। এমন কোনো থানা নাই যেখানে আমাদের নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হয় নাই। হাজার হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছে। কারণ সরকার ভয়ে কম্পমান। এতো মামলা দেওয়ার পরেও বিএনপির নেতা-কর্মীরা ঘরে বসে থাকেনি। আগামীতেও ঘরে বসে থাকবে না। যেকোনো কিছুর বিনিময়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো আমরা।

প্র‌তীকী অনশ‌নে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমাদ, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ, জামায়া‌তের না‌য়ে‌বে আ‌মির মিয়া গোলাম পরওয়ার সহ বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, ভাইস চেয়ারম্যান নির্বাহী কমিটির সদস্য সহ দলটির নেতা-কর্মীরা।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল