,

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দিবাগত রাত ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সাথে গেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গোতেরেস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে এ আমন্ত্রণপত্র পাঠানো হয় বলে বিএনপি’র নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা যায়, জাতিসংঘ মহাসচিবের কাছে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সুপারিশমালা তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। একই সঙ্গে বিএনপিসহ বিরোধী দল-মতের ওপর ‘সরকারের দমনপীড়নের’ চিত্রও তুলে ধরবেন। বিগত তিন সিটি নির্বাচন, গুম, খুনসহ রিমান্ডে নিয়ে নির্যাতনের চিত্রসহ সমসাময়িক পরিস্থিতির একটি সচিত্র প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিবকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। সূত্র: বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল