,

খালেদা জিয়ার জন্য দুই ঘণ্টার অনশনে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে মাদুর বিছিয়ে দুই ঘণ্টার প্রতীক অনশনে বসেছেন দলটির নেতা-কর্মীরা।

ঢাকা ছাড়া সারাদেশে মহানগর ও জেলা সদরে একযোগে এই কর্মসূচি চলছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে বুধবার সকাল ১০টায় এই অনশন কর্মসূচি শুরু হয়। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি সম্বলিত ব্যানার এবং বিএনপিনেত্রীর বড় বড় ছবি নিয়ে নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, আতাউর রহমান ঢালীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি ২০ দলীয় জোটের নেতাকর্মীরাও এ অনশনে অংশ নিচ্ছেন।

এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের গেইটের বাইরে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হযেছে।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজায় খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

তার মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, প্রতীক অনশন, গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি পেশের মত কর্মসূচি পালন করে আসছে বিএনপি।

এর আগে গত ৯ জুলাই মহানগর নাট্যমঞ্চে সাত ঘণ্টা এবং ১৪ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন ঘণ্টার প্রতীক অনশনে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল