,

অর্থনীতি বাঁচাতে মহিষ নিলামে তুলবেন ইমরান!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা সব গাড়ি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। দেনার দায়গ্রস্ত পাকিস্তানের অর্থনীতির হাল ফেরাতে এমন অনেক কিছুই করছেন তিনি। বাহবাও কুড়োচ্ছেন। তাই বলে মহিষ বিক্রি! হ্যাঁ, এবার এমনই সিদ্ধান্ত নতুন পাকিস্তানের নায়কের।

ইমরান ঘনিষ্ঠ তেহরিক-ই-ইনসাফের এক নেতা জানিয়েছেন, নওয়াজ শরিফের আমলে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল আটটি মহিষ। সেগুলিও নিলামে তোলার চিন্তাভাবনা করছেন ইমরান। ওই বাসভবনের বিলাসবহুল গাড়িগুলি বিক্রির কথা আগেই জানিয়েছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর এক সহকারী নইম-উল-হক।

তিনি জানান, প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা গাড়িগুলি নিলামে বিক্রি করে দেওয়া হবে। সেইসঙ্গে চারটি হেলিকপ্টারও বিক্রি করা হবে, যেগুলি ক্যাবিনেট ডিভিশনে পড়ে রয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর নিলামে উঠবে ৮০টি বিলাসবহুল গাড়ি। এরপরই হেলিকপ্টার ও মহিষগুলি বিক্রি করা হবে বলে পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর।

এদিকে আবার, রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, পাকিস্তানের ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল এক আলোচনায় সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন বিলাসবহুল জিনিসের আমদানি বন্ধ করা হবে পাকিস্তানে। আর এসব জিনিসের তালিকায় রয়েছে স্মার্টফোন ও পনির। আচমকা পনির নিষিদ্ধ হওয়ার কথায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে পাকিস্তানিদের মধ্যে। পনির নিষিদ্ধ করে কীভাবে ঘুরে দাঁড়াবে পাকিস্তানের অর্থনীতি, সেটাই ভেবে পাচ্ছেন না অনেকে।

এর আগে ৫৫টাকায় হেলিকপ্টার চড়ার কথা বলে হাসির পাত্র হয়েছিলেন ইমরান খান। ক্ষমতায় এসেই মন্ত্রীদের সরকারি খরচে রাশ টেনেছেন ইমরান খান। সাফ জানিয়ে দিয়েছেন সরকারি টাকায় ইচ্ছেমতো নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাবহার করতে পারবেন না কোনও নেতা, কর্মকর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনকি প্রেসিডেন্ট। সরকারি টাকায় বিমানের প্রথম সারিতে ভ্রমণ করা যাবে না। মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর