,

ফের আইসিইউতে দিলীপ কুমার

news-image

বিনোদন ডেস্ক: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমার। শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ায় গত বুধবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ৯৫ বছর বয়সী এই অভিনেতা।

দিলীপ কুমারের আত্মজীবনীকার উদয়া তারা নায়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর (দিলীপ কুমার) অবস্থার ধীরে ধীরে উন্নতি ঘটছে। শিরার মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।”

এর আগে, দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের ম্যানেজার ফয়সাল ফারুকি গত বুধবার হাসপাতালে ভর্তির খবর জানান। তিনি টুইটারে বলেন, “দিলীপ সাবকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের ভর্তি করা হয়েছে। বুকে সংক্রমণ কারণে শারীরিক অস্বস্তিতে পড়েছিলেন তিনি। আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। আপনাদের শুভেচ্ছা ও প্রার্থনা প্রয়োজন।”

২০১৭ সালের নভেম্বরেই হালকা নিউমোনিয়া রোগ ধরা পড়ে দিলীপ কুমারের। তখনও তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে সুস্থ হয়ে তাড়াতাড়িই বাড়ি ফিরে আসেন অভিনেতা এবং ফিরেই ১১ ডিসেম্বর তাঁর ৯৫তম জন্মদিন উদযাপন করেন।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস