,

ভারতকে ভরাডুবি থেকে বাঁচালেন হনুমা-জাদেজা

news-image

স্পোর্টস ডেস্ক : দুজনের জন্যই এই ম্যাচ ‘প্রথমবার’। হনুমা বিহারী এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন। অন্যদিকে সিরিজে প্রথমবারের মতো এই টেস্টেই সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা। দুজনের ব্যাটিং দৃঢ়তায় ভরাডুবির হাত থেকে বাঁচল ইংল্যান্ড সফররত ভারত। কেনিংটন ওভালে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩২ রানের জবাবে ভারত অলআউট হয়ে যায় ২৯২ রানে। তৃতীয় দিন শেষে ভারতের থেকে ১৫৪ রানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।

দিনের শুরুটা অবশ্য মন্দ হয়নি ভারতের। প্রথমে হনুমা বিহারী ও পরে টেল অ্যান্ডারদের সঙ্গে নিয়ে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত লড়াই ওভাল টেস্টে মান বাঁচায় সফরকারীদের। নাহলে একসময় বড় রানে পিছিয়ে পড়ে ম্যাচে ব্যাকফুটে চলে যাওয়ার উপক্রম হয়েছিল ভারতের। ৬ষ্ঠ ব্যাটসম্যান হিসাবে ঋষভ পন্থ যখন সাজঘরে ফেরেন, ভারতের স্কোর ছিল ১৬০ রান। অভিষিক্ত হনুমা বিহারীর সঙ্গে ৭৭ রানের জুটি বেঁধে অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ভরাডুবির হাত থেকে রক্ষা করেন দলকে।

অভিষেকেই অনবদ্য হাফ সেঞ্চুরি করে হনুমা আউট হওয়ার পর টেল অ্যান্ডারদের নিয়ে লড়াই করে যান জাদেজা। বিশেষ করে শেষ উইকেটের জুটিতে জসপ্রীত বুমরাহকে নিয়ে ৩২ রান যোগ করে দলের স্কোর তিনশর কাছাকাছি নিয়ে যান তিনি। তবে লোয়ার অর্ডার জাদেজাকে পর্যাপ্ত সঙ্গ দিতে না পারায় প্রথম ইনিংসে ভারত অল-আউট হয়ে যায় ২৯২ রানে।

দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল ভারত। ক্রিজে অপরাজিত ছিলেন হনুমা ও জাদেজা। তার পর থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে সপ্তম উইকেটের জুটিতে আরও ৬৩ রান যোগ করেন দুজনে। শেষে ব্যক্তিগত ৫৬ রানের মাথায় মঈন আলির বলে বেয়ারস্টোর দস্তানায় ধরা পড়ে যান হনুমা।

ইশান্ত শর্মাকে সঙ্গে নিয়ে আরও ১২ রান যোগ করেন জাদেজা, যার মধ্যে ভারতীয় পেসারের অবদান ছিল ৪ রান। ইশান্তকেও বেয়ারস্টোর গ্লাভসবন্দি করেন মঈন। এরপর মোহাম্মদ শামিকে নিয়ে ১১ রান যোগ করলেও তাতে শামির যোগদান মাত্র ১। আদিল রশিদের ঘূর্ণির শিকার হন ভারতীয় এই পেসার। শেষ উইকেটের ৩২ রানের পার্টনারশিপে বুমরাহ একটিও রান যোগ করতে পারেননি। সবটাই আসে জাদেজার ব্যাট থেকে। তিনি ১৫৬ বলে ১১ চার ১ ছক্কায় অপরাজিত থাকেন ৮৬ রানে।

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ইংল্যান্ড তৃতীয় দিনের চায়ের বিরতিতে বিনা উইকেটে ২০ রান তোলে। দিনের শেষ সেশনে ২ উইকেট হারাতে হলেও স্কোর বোর্ডে আরও ৯৪ রান যোগ করে ইংল্যান্ড। ওপেনার জেনিংসকে অনবদ্য ইনসুইঙ্গারে বোল্ড করেন শামি। আউট হওয়ার আগে ৩৮ বলে ১০ রান করেন তিনি। মঈন আলী তিন নম্বরে ব্যাট করতে নেমে ২০ রান করে জাদেজার শিকার হন। দিনের বাকি সময় কুকের সঙ্গে পার করে দেন অধিনায়ক রুট। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটের জুটিতে ইতিমধ্যেই এসেছে ৫২ রান। কুক ৪৬ ও রুট ২৯ রানে ব্যাট করছেন।

এ জাতীয় আরও খবর

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা