,

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৫৫৫, ক্ষতি ৩৪৮ মিলিয়ন ডলার

news-image

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ায় লম্বক দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনে দাঁড়িয়েছে। গত ৫ আগস্টের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৪৮ মিলিয়ন ডলার (প্রায় দুই হাজার ৯০৪ কোটি ৬৫ লাখ টাকা) হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পে আহত হয়েছে এক হাজার ৩০০ জন। গৃহহীন হয়েছে তিনি লাখ ৫৩ হাজার বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়,ভয়াবহ এই ভূকম্পে উদ্ধার ক্যাম্পগুলোতে ৩০ হাজারের বেশি তাঁবু টানা হয়েছে। আহতদের জন্য পাঠানো হয়েছে ১০০টির বেশি হুইল চেয়ার।

ভূমিকম্পে কোনো কোনো স্থানে ১৫ সেন্টিমিটার পর্যন্ত ডেবে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা। এর আগে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির মুখপাত্র পুরবো নুগ্রোহো এক বিবৃতিতে বলেন, ভূমিকম্পের কবলে পড়ে গত তিন সপ্তাহে ৫৫৫ জন নিহত হয়েছে। প্রায় ৭৫ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

এরপর গত কয়েক দিনে দেশটিতে অন্তত ৮০০ বার ছোট ভূকম্পন রেকর্ড করা হয়েছে। এরমধ্যে একই স্থানে দুবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী