,

প্রভাসের অ্যাকশন দৃশ্যের খরচ ৯০ কোটি!

news-image

বিনোদন ডেস্ক: বাহুবলি খ্যাত দক্ষিণের তারকা প্রভাসের সময়টা বেশ ভালোই যাচ্ছে। বাহুবলি ১ ও ২ ছবির ব্যবসায়িক সাফল্যের পর তার পরবর্তী ছবির জন্যে মুখিয়ে আছে ভক্তরা। সম্প্রতি ‘সাহো’ নামের একটি ছবিতে কাজ করছেন প্রভাস। ছবিটিতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর।

সম্প্রতি ‘সাহো’ নিয়ে কথা বলেছেন প্রভাস। আর সেখানেই জানিয়েছেন এক চমকপ্রদ তথ্য। অ্যাকশনধর্মী ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনার জন্য হলিউডের অ্যাকশন এক্সপার্ট কেনি বেটসকে আনা হয়। আর তার ইচ্ছা অনুযায়ীই শুটিং চলছে দুবাই ও রোমানিয়ায়।

আর একটু বাস্তবধর্মী অ্যাকশন দেখাতে একটি দৃশ্যেই ১৭টি গাড়ি, ৫টি ট্রাক ও একটি হেলিকপ্টার ভাঙ্গা হয়। আর এইসব স্টান্টের জন্য সর্বমোট ব্যয় হয়েছে ৯০ কোটি টাকা!

ছবিটি নিয়ে আশাবাদী প্রভাস নিজেও। জানিয়েছে এটি বাহুবলির চেয়েও বড় বাজেটের ছবি হতে যাচ্ছে।

ইতোমধ্যেই ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। এই বছরের ডিসেম্বরে রুপালি পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট