,

রমনা পার্কে বন্ধুকে পিঠে নিয়ে সাঁতার, ডুবে মারা গেল দুজনেই

news-image

অনলাইন ডেস্ক : বন্ধুকে পিঠে নিয়ে সাঁতার কেটে লেকের কিনারায় পৌঁছাতে চেয়েছিল সে। কিন্তু না পেরে বন্ধুসহ ডুবেই গেল। আর উঠতে পারেনি। মারা গেছে দুজনই। আজ রোববার বিকেলে রাজধানীর রমনা পার্কের লেকে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই বন্ধু হলো আদনান ও মাহফুজ। তাঁরা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আদনানের বাড়ি মগবাজার গুলবাগ এলাকায়। আর মাহফুজের বাড়ি কোথায়—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আদনান ও মাহফুজের বন্ধু আরিফ হোসেন বলে, স্কুল ফাঁকি দিয়ে তাঁরা তিন বন্ধু মিলে রমনা পার্কে ফুটবল খেলে। খেলা শেষে পার্কের লেকে তিনজনই গোসল করতে নামে। মাহফুজ সাঁতার জানে, কিন্তু আদনান সাঁতার পারে না। গোসলের একপর্যায়ে লেকের এপার থেকে ওপারে যাওয়ার উদ্দেশে মাহফুজ বন্ধু আদনানকে পিঠে নিয়ে সাঁতার দেয়। মাঝপথে গিয়ে মাহফুজ আর সাঁতার কাটতে পারছিল না। এ সময় আদনানও মাহফুজের গলা ছাড়ছিল না। ফলে দুজনেই পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মৃত ওই দুই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। দুজনের পরিবার সদস্যদের পরিচয় বের করার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর