,

ট্রাফিক আইন অমান্যে একদিনে ২৩ লাখ টাকা জরিমানা

news-image

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান চালায় ‍ডিএমপি। এসময় ৩হাজার ৬ টি মামলা, ২১ টি গাড়ি ডাম্পিং ও ৭৪২ টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারের এসি সুমন কান্তি চৌধুরী বলেন, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৭০ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৪৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৯৪১ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭৭ টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১২ ভিডিও মামলা ও সরাসরি ২০টি মামলা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত