,

যুবকের বাড়িতে ঢুকে যৌন নির্যাতন করলেন নারী

news-image

দিন দিন যেন বেড়েই চলেছে যৌন নির্যাতন। পুরুষদের বিরুদ্ধে দেশে-বিদেশে এই অভিযোগ অনেক পুরোনো। এখন নারীদের বিরুদ্ধেও উঠছে পুরুষ নির্যাতনের অভিযোগ।

যুক্তরাষ্ট্রের সিয়াটেল নামক একটি শহরে সম্প্রতি এক যুবককে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

যৌন নির্যাতনের শিকার ২৬ বছর বয়সী ওই যুবকের ভাষ্যমতে, পার্টি থেকে বাসায় ফিরে তিনি কিছুটা ক্লান্ত ছিলেন, তাই দ্রুত ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে এক নারী তার বাসায় অনুমতি না নিয়েই প্রবেশ করেন। ঘুম ভাঙলে তিনি দেখেন, হাত-পা বেঁধে তার ওপর চড়াও হয়েছেন ওই নারী।

ওই যুবক আরও জানান, তার তলপেটের নিচে তিনি ব্যথা অনুভব করছিলেন। তবুও কোনোভাবে হাতের বাঁধন খুলে নারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে থানায় পৌঁছে যান তিনি। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর ওই নারীকে আটক করা হয়।

পুলিশকে ওই যুবক জানান, ব্যক্তিগতভাবে তিনি ওই নারীকে চেনেন না। তবে ওই মহিলা তার প্রতিবেশীর পরিচিত। পরে ওই নারীর বিরুদ্ধে চুরি ও ডাকাতির অভিযোগ এনে মামলা করেন তিনি। একই সঙ্গে নিজের মেডিকেল টেস্টও করাতে চান।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের অনুরোধরে পর তার মেডিকেল টেস্ট করানো হয়। পরে তার শরীর থেকে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। তবে ওই নারী কখন,কীভাবে যুবকের বাড়িতে ঢুকলেন-তা এখনও জানা যায়নি।

তবে পুলিশের জিজ্ঞাসাবে ওই নারী জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না।

এ জাতীয় আরও খবর

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী