,

হৃদরোগের ঝুঁকি কমায় আমড়া

news-image

অনলাইন ডেস্ক : আমড়া মাঝারি আকারের একটি দেশি ফল। টক মিষ্টি স্বাদযুক্ত এই ফলটি শুধু খেতেই সুস্বাদু নয়, গুণেও অনন্য।

আমড়া ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল।বর্ষার স্যাঁতস্যাঁতে পরিবেশে কিছু রোগজীবাণু বাতাসে ভেসে বেড়ায়, নোংরা পানিতে বাসা বাঁধে। আমড়ায় থাকা ভিটামিন সি এমন জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে।

আমড়া দাঁতের মাড়ি শক্ত করতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।প্রতি ১০০ গ্রাম আমড়াতে ৪৬ দশমিক ৪ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। যা দিনের প্রায় ৫০ ভাগ ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। এটা ত্বক ভালো রাখতেও সাহায্য করে।

১০০ গ্রাম আমড়াতে ২ দশমিক ৮ গ্রাম আয়রণ থাকে। যা দৈনিক আয়রনের ১৫ থেকে ৩৫ ভাগ পূরণ করে। আয়রণ শরীরের জন্য অত্যন্ত দরকারী একটি উপাদান যা হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। সেই সঙ্গে সারা শরীরের কার্যকারিতা বাড়াতে ভূমিকা রাখে।

গবেষণায় দেখা গেছে, আমড়াতে প্রাকৃতিক ভাবে এত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে এটা হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।গবেষণা আরও বলছে, আমড়া শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়।আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয়, ক্ষুধা বৃদ্ধি পায়। আমড়াতে ফাইবার থাকায় এটি কোষ্টকাঠিন্য রোধে বেশ উপকারী। সেই সঙ্গে এটি বদহজম কমাতেও সাহায্য করে।

সূত্র : হেলদিইটিং

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে