,

হাইকোর্টের রায় মেনে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকবে: প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা বিষয়ে উচ্চ আদালতের রায় মানা হবে। তবে কোটা সংস্কার আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। কোটাবিরোধী আন্দোলনের নামে ভিসির বাস ভবন ভাঙচুর ও লুটপাট করে ঘৃণ কাজ করেছে আন্দোলনকারীরা। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কোটা পদ্ধতি চালু আছে। হাইকোর্টের রায় মেনে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা থাকবে। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ চাকরির ব্যবস্থা করেছিলেন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা রাখতে হাইকোর্টের রায় সরকার অবমাননা করতে পারে না।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলার ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা জিটুপি পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনা থাকার পরও শিক্ষক ও জ্ঞানীজনরা কীভাবে কোটা আন্দোলনকে সমর্থন দেন।যুদ্ধাপরাধী ও তাদের অনুসারীরা যেন আর রাষ্ট্রীয় ক্ষমতা বা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারা কখনো চাইবে না দেশ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে উন্নয়ন হোক। আজ সারা বিশ্বে বাংলাদেশ তার সম্মান ফিরে পেয়েছে। মুক্তিযোদ্ধাদের ইলেক্ট্রনিক পদ্ধতি ভাতা বিতরণের কার্যক্রম কক্সবাজার থেকে শুরু করলাম। পরবর্তীতে সকল জেলায় এ পদ্ধতি চালু করা হবে।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস