,

অন্তর্বাস খুলে দেখাতে ২০০০ ‘যৌন বার্তা’ পাঠিয়েছিলেন মন্ত্রী

news-image

একটি পানশালার দুই পরিচারিকাকে ২০০০ ‘যৌন বার্তা’ পাঠানোর অভিযোগ ওঠার পর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের বাণিজ্য, শক্তি ও শিল্পবিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিত। গত শনিবার রাতে এক বিবৃতি দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। জানা গেছে, ওই দুই নারীর কাছে অশালীন ছবি ও ভিডিও চেয়েছিলেন তিনি।
দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগী মন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিত দেশটির প্রধানমন্ত্রী টেরিসা মের সাবেক উপদেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমে পানশালার ওই দুজন পরিচারিকার সঙ্গে পরিচিত হন। এরপর তাদের সঙ্গে অশালীন আলোচনা শুরু করেন। পরিচারিকা ইমোজেন ট্রিহার্নি (২৮) ও তার সহযোগীকে ৭০০ পাউন্ড পাঠান গ্রিফিত। তাদের একটি ফ্ল্যাট ভাড়া নিতে বলেন, যেখানে তারা যৌন সম্পর্কে জড়াবেন।

গ্রিফিত ওই দুই পরিচারিকাকে অশ্লীল খুদে বার্তা পাঠিয়েছেন। মে’র এই উপদেষ্টা তাদের অন্তর্বাস খুলে ফেলার আহ্বান জানিয়ে সেসব বার্তায় বলেছেন, এমন সুযোগে তারা তাকে কাছে পাবেন।
অপর খুদে বার্তায় মন্ত্রী তার সাবেক প্রেমিকা সম্পর্কে নানান কটূক্তি করেন। এসব বার্তা পাওয়া দুজনের মধ্যে এক পরিচারিকা বলেছেন, এত বেশি পরিমাণ বার্তা পেয়ে তিনি হতাশ হয়েছেন। তিনি (মন্ত্রী) নোংরামি ছাড়া আর কিছু ভাবতেই পারেন না।
যৌন বার্তা পাঠানোর তথ্য প্রকাশিত হওয়ার পর অ্যান্ড্রু এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান দলীয় নেতাদের কাছে। তিনি বলেছেন, এ ঘটনায় তিনি গভীরভাবে লজ্জিত ও বিব্রত। এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত হতে তিনি পেশাদারদের সহায়তা নেবেন।

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী