,

অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে ফ্রান্স-ক্রোয়েশিয়া

news-image

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ফাইনাল। চাপ কাজ করছে দু’দলের উপরেই। এখন পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলে বিশ্বকাপের এ পর্যন্ত এসেছে তারা। ফ্রান্স দুর্দান্ত খেলে ফেবারিটের মতই ফাইনালে উঠেছে। অন্যদিকে লড়াকু মানসিকতাই ক্রোয়েশিয়াকে আজ তাদের ইতিহাসের সেরা সাফল্যের দ্বারপ্রান্তে এনেছে।

ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে দু’দলের কোচ উইনিং কম্বিনেশন না ভাঙ্গার পক্ষে ছিলেন। ফাইনালের মঞ্চেও সেটার প্রতিফলন দেখা গেলো। বিশ্বকাপের ফাইনালে দুই দলই সেমিফাইনালের সেই অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে।

সেমিতে উরুতে হালকা চোট পেলে বিশ্বকাপ ফাইনালে নামার শঙ্কায় ছিলেন আগের ম্যাচের নায়ক ক্রোয়েশিয়ার পেরেসচি। কিন্তু পুরোপুরি ফিট হয়েই ফাইনালে নামছেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড।

ফ্রান্স একাদশ : হুগো লরিস (গোলরক্ষক, অধিনায়ক), স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে, লুকাস হার্নান্দেজ, বেনজামিন পাভার্দ, আন্তোনিও গ্রিজম্যান, এনগোলা কন্তে, পল পগবা, অলিভিয়ের জিরু, মাতুইদি ও কাইলিয়ান এমবাপে।

ক্রোয়েশিয়া একাদশ : ড্যানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালকো, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, ডোমাগজ ভিদা, ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান পেরেসিচ, ব্রোজোভিচ, মারিও মানজুকিচ, আনতে রেবিচ।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস