বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের সেনা অভ্যূত্থানে জড়িত ৭২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে সংঘটিত ব্যর্থ সেনা অভ্যূত্থানে জড়িত ৭২ জন সেনা কর্মকর্তার যাবজ্জীবন কারাদ- দিয়েছে দেশটির একটি আদালত। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

দণ্ডপ্রাপ্ত এসব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যর্থ অভ্যূত্থান রাতে ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর সেতুতে ৩৪ বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ আনা হয়েছে।

আনাদোলু জানিয়েছে, আরও ৭১ জনের বিরুদ্ধে আদালতের রায় অপেক্ষা করছে। এসব অভিযুক্তরাও বেসামরিক নাগরিক হত্যার দায়ে অভিযুক্ত।

প্রসঙ্গত, তুর্কি আদালত এমন সময় এ রায় দিল যখন আগামী ১৫ জুলাই দেশটির জনগণ ব্যর্থ অভ্যূত্থানের দ্বিতীয় বিজয় বার্ষিকী পালন করবে।

এছাড়া কয়েক দিন আগে ১৮ হাজার সরকারি কর্মকতাকে চাকরিচ্যূত করা হয়েছে। এদের অধিকাংশ সেনাসদস্য, পুলিশ ও সরকারি চাকুরীজীবি। ব্যর্থ অভ্যূত্থানের পর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখের বেশী কর্মকতাকে চাকুরীচ্যূত এবং আটক করা হয়েছে। সূত্র : আল-আরাবিয়া

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে