,

শীতলক্ষ্যায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ তিনজনেরই লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই) সকাল সাতটা থেকে পৌনে নয়টা পর্যন্ত সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় তাদের লাশ ভেসে ওঠে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মামুনুর রশিদ জানান, উদ্ধার হওয়াদের একজনের নাম দীন ইসলাম ও একজন ইমন বলে তাদের আত্মীয়রা শনাক্ত করেছেন। ওসমান গনি নামের একজন নিখোঁজ ছিলেন। তৃতীয় লাশ ওসামন গনির কিনা তা তার আত্মীয়রা আসলে বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে এটি ওসমান গনির লাশই হবে।

নোঙর করে রাখা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী ট্রলারের ছাদ ভেঙ্গে পড়ে রোববার (৮ জুলাই) রাতে ৩ জন নিখোঁজ হয়। এ ঘটনার পর ওই রাত থেকেই ঘটনাস্থলে তল্লাশি শুরু করে বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীরা। এই তল্লাশি অভিযানকে ঘিরে সোমবার (৯ জুলাই) সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষা নদীর তীরে শত শত মানুষ ভীড় করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে নয়টায় শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে মদনগঞ্জ ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রলারটি ঘাটের পাশে নোঙর করে রাখা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রলারটির ছাদ ভেঙ্গে পড়লে ছাদের উপরে থাকা বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। যাত্রীদের অনেকেই সাঁতারে তীরে উঠতে সক্ষম হন। ইমন (১৮), দ্বীন ইসলাম (৩৫) এবং ওসমান গনি (৪০) নামের তিনজন নিখোঁজ থাকেন। এ ঘটনার খবর পাওয়ার পর রাতেই শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চালায়। নিখোঁজ দ্বীন ইসলাম বন্দর উপজেলার মদনগঞ্জ ইউনিয়নের নমুনাবাজার এলাকার কালা চাঁন মিয়ার ছেলে। সে শহরের একটি হোসিয়ারী কারখানায় কাজ করতেন বলে তার পরিবারের স্বজনরা জানিয়েছেন। দ্বীন ইসলামের ছোট বোনের স্বামী রাসেল জানান, রোববার রাতে হোসিয়ারী কারখানা থেকে কাজ শেষ করে বাড়িতে ফেরার জন্য সেন্ট্রাল খেয়াঘাট থেকে ওই ট্রলারে উঠেছিল। তার এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে। তবে এরপর থেকে দ্বীন ইসলামের কোন সন্ধান পাওয়া না যাওয়ায় সে নদীতে ডুবে নিখোঁজ হয়েছে বলে পরিবারের স্বজনরা ধারণা করেন। অপর দুই ব্যক্তি ইমন এবং ওসমান গনির বাড়িও মদনগঞ্জ ইউনিয়ন এলাকায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, নিহতদের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ওসমান গনির পরিবারের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এসে লাশ শনাক্ত করলে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ