,

বিয়ের প্রস্তাব দেওয়ায় সালমানের সাথে ছবি করেননি জুহি

news-image

বিনোদন ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানকে নিয়ে কম কিছু হয়নি! আদালতের বিচারে দোষি হয়ে কারাগার পর্যন্ত যেতে হয়েছে এই অভিনেতাকে। তারপরও তিনি বক্স অফিসের ‘সুলতান’। শিরোনাম জুড়ে এখন তাঁরই নাম। তবে এবার তাঁর প্রসঙ্গে উঠে আসলো ভিন্ন খবর।

জুহি চাওলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান। ২৬ বছর আগে এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন তিনি। হঠাৎ-এ সামনে এল সেই ভিডিও।

সালটা ১৯৯২। জোরকদমেই শুরু হয়েছে সালমানের ক্যারিয়ার। ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবির সাফল্যের পর তিনি বলিউডের বেশ জনপ্রিয় মুখ। আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে ‘আন্দাজ আপনা আপনা’ ছবির শুটিংও চলছে পুরোদমে। হঠাৎই বোমা ফাটালেন ‘ভাইজান’।

এক সাক্ষাৎকারে প্রকাশ্যেই জানালেন, জনপ্রিয় এক নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি এবং প্রত্যাখ্যাতও হয়েছেন।

১৯৯২ সালে সালমানের সাক্ষাৎকারের সেই ভিডিও দিন কয়েক ধরে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর ক্যাসানোভা চরিত্র সম্পর্কে সবারই কমবেশি জানা। উঠতি তারকা থেকে নামী দামি নায়িকা— সালমানের জীবনে একাধিক নারীর নাম উঠে এসেছে।

এখন প্রশ্ন হলো, কাকে এই প্রস্তাব দিয়েছিলেন ভাইজান? নব্বইয়ের দশক কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলাকে নাকি প্রেম নিবেদন করেছিলেন সালমান। সাক্ষাৎকারে নিজের মুখেই সে কথা জানিয়েছেন।

জুহি কী বলেছিলেন জানা নেই, তবে সালমানের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দেন জুহির বাবা। সালমান বলেছেন, ‘জুহি খুব মিষ্টি ও আদুরে। ওর বাবার কাছে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই। কিন্তু উনি আমাকে না করে দেন।’

‘আন্দাজ আপনা আপনা’ ছবির শুটিং চলার সময়ে ভ্যাঙ্কুভার ট্যুরে গিয়েছিলেন সালমান ও ছবির পুরো টিম। আমির ও জুহির পাশাপাশি সেই সফরে ছিলেন রবিনা ট্যান্ডন, দিব্যা ভারতী-সহ অনেকে। সেখানেই নাকি জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান।

ক্যারিয়ারের গোড়াতেই প্রেমে এই নিদারুণ ধাক্কা খেয়ে বেশ দমে গিয়েছিলেন সালমান। তার কাতর স্বীকারোক্তি, ‘পাতা নেহি উনহে ক্যায়া চাইয়ে!’

সালমান জানান, এরপর থেকে নাকি তার সঙ্গে আর স্ক্রিন শেয়ার করতে চাননি জুহি। ১৯৯৭ সালে জুহি অভিনীত ‘দিওয়ানা মাস্তানা’ ছবিতে ক্যামিও রোলে দেখা গিয়েছিল সালমানকে। তার পর থেকে নাকি সালমানের সব ছবির অফারই ফিরিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ