,

ইইউকে মার্কিন বিরোধী জোট গড়ার আহ্বান চীনের

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চহারে আমদানি শুল্ক আরোপে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের উত্তেজনায় চীন এ মাসের শেষে অনুষ্ঠেয় একটি সম্মেলনে ট্রাম্পের বাণিজ্য নীতিরবিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) একটি কড়া যৌথ বিবৃতি দেয়ার আহ্বান জানাবে বলে জানিয়েছেন ইউরোপের কর্মকর্তারা।

ব্রাসেলস, বার্লিন ও বেইজিংয়ের বৈঠকে চীনের ভাইস প্রেসিডেন্ট লিও হে এবং সরকারের শীর্ষ কূটনীতিবিদ ওয়াং ইয়ুসহ শীর্ষ কর্মকর্তারা দুটি অর্থনৈতিক পরাশক্তির মধ্যে মিত্রতার আহ্বান জানিয়ে নিজেদের সদিচ্ছার প্রমাণ হিসেবে চীনা বাজারকে আরো উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছে।

এর মধ্যে একটি প্রস্তাব হচ্ছে, বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন ও ইইউর যৌথ পদক্ষেপ।

তবে চলতি মাসের ১৬ ও ১৭ তারিখে বেইজিংয়ে অনুষ্ঠেয় চীনা-ইউরোপীয় শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ইইউ ওয়াশিংটনের বিরুদ্ধে গিয়ে বেইজিংয়ের সঙ্গে এ মিত্রতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন ইইউর পাঁচ কর্মকর্তা ও কূটনীতিবিদ।

ইইউর কর্মকর্তারা জানান, এর বদলে সম্মেলনটিতে একটি যৌথ বিবৃতি জারির আশা করা হচ্ছে। এর মাধ্যমে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায় উভয় পক্ষের প্রতিশ্রুতি নিশ্চিত করার পাশাপাশি ডব্লিউটিওকে আরো কার্যকরের লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেয়া হবে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত