,

ময়মনসিংহে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

news-image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ে বিরোধের জের ধরে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তার নাম মিল্লাত (২৫)। তিনি যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। শহরের মাসকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২৯ জুন) রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রাব্বী (১৮) এক যুবককে আটক করেছে।

ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার রাহাত খান জানিয়েছেন, নিহত মিল্লাত তারাশি জেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মুশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বিরোধের জের ধরে নগরীর মাসকান্দা এলাকায় প্রতিপক্ষের লোকজন মিল্লাত নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে মারা যান মিল্লাত।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ