,

মধ্যপ্রাচ্যের ৪টি দেশকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়ে সাড়ে ৮ বিলিয়ন ডলার ছাড়

news-image

সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতকে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র অস্ত্র ক্রয়ে সাড়ে ৮ বিলিয়ন ডলার ছাড় দেয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এ্যাকাউনট্যাবিলিটি অফিস বলছে পেন্টাগন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি আদতে ১৬ বিলিয়ন ডলার মওকুফ করেছে এবং মধ্যপ্রাচ্যের ওই চারটি মুসলিম দেশ এধরনের মওকুফের দাবি জানিয়েছিল। আরব বিজনেস

মার্কিন অস্ত্র ক্রয়ে এধরনের বিশাল ছাড়কে অনেক বেশি বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট প্রতিনিধি জ্যাকি স্পাইয়ার ও রিপাবলিকান প্রতিনিধি মার্ক মিয়াডস। বৃহস্পতিবার এক বিবৃতিতে জ্যাকি স্পাইয়ার বলেন, মধ্যপ্রাচ্যের ওই চারটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ক থাকলেও যুক্তরাষ্ট্রের স্বার্থ এক্ষেত্রে বিবেচনা করা উচিত।

মার্কিন অস্ত্র ক্রয়ে সৌদি আরব সাড়ে ৩ বিলিয়ন ডলার ছাড় পায় গত বছরে লকহিড মার্টিন কোম্পানির কাছ থেকে ১৫ বিলিয়ন ডলারের থাড এ্যান্টি-মিসাইল ক্রয়ে। গত মার্চে ব্লুমবার্গ এ নিয়ে একটি সংবাদ পরিবেশন করে। সৌদি আরব মার্কিন অস্ত্র ক্রয়ে মোট ছাড় পেয়েছে ৪.৮২ বিলিয়ন ডলার। কাতার ছাড় পেয়েছে ২.৬ বিলিয়ন ডলার। মার্কিন অস্ত্র ক্রয়ে কোনো দেশকে এত বিশাল পরিমাণ ছাড়ের ক্ষেত্রে কংগ্রেসের অনুমতি নিতে হয়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত