,

উ.কোরিয়া প্রশ্নে দ.কোরিয়া ও জাপানকে আশ্বস্ত করার চেষ্টা ম্যাটিসের

news-image

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস উত্তর কোরিয়া প্রশ্নে পূর্ব এশিয়ায় ওয়াশিংটনের দুই মিত্র দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানকে পুনরায় আশ্বস্ত করতে বৃহস্পতিবার সিউল ও টোকিও সফরে যাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া স্থগিত করায় এ অঞ্চলে তার দেয়া প্রতিশ্রুতি বিষয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর তিনি এ সফরে যাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একজন ‘প্রতিভাশালী লোক’ হিসেবে অভিহিত করেন। তিনি পরমাণু কর্মসূচি পরিত্যাগে উত্তর কোরিয়াকে রাজি করানোর চেষ্টা করছেন।

এদিকে দু’দিনের চীন সফর শেষ করে ম্যাটিস বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন।

সিউলে কোরীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার রাতে টোকিও যাবেন।

উল্লেখ্য, উভয় দেশকে নিরাপত্তা নিশ্চিয়তা দেয়ার ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি রয়েছে। এএফপি, বিএসএস

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা