,

স্ত্রীকে বাড়ি ফিরতে বলে নিজেই ফেরেননি তিনি!

news-image

নিজস্ব প্রতিবেদক : তার সবচেয়ে কাছের মানুষটি হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেছেন! ৫০ বছরের দাম্পত্য জীবন পার করে এমন একটি নিকশ কালো অসহায় গহ্বরে পড়তে হবে স্বপ্নেও ভাবেননি ৬২ বছরের আনোয়ারা বিবি।

ঈদের আগের দিনই তার স্বামী নেজামুদ্দিন শেখ (৬৮) বলেছিলেন, কাঠমিস্ত্রির কাজের কিছু সরঞ্জাম কিনবেন। ভারতের বহরমপুর যেতে হবে। ফেরার সময় ছানাবড়া কিনে আনবেন। কিন্তু তিনি এখনো ফেরেননি, কোনো খোঁজও নেই।

কালের কণ্ঠ’র খবরে জানা গেছে, ভারতের ডোমকলের হাড়ুরপাড়া গ্রামের কাঠমিস্ত্রি নেজামুদ্দিনের বৃদ্ধা স্ত্রী সেই থেকে পাগলের মতো খুঁজে চলেছেন তাকে। স্বামীর একটা রঙিন ছবি বড় করে প্রিন্ট করিয়ে এলাকার পথে পথে ঘুরছেন।

কখনো আত্মীয়দের বাড়ি, কখনো থানা বা স্বামীর বন্ধুদের বাড়ি যাচ্ছেন হেঁটে হেঁটে। কারণ, বাসে-টোটোয় চড়ার ক্ষমতা নেই। ছেলেমেয়েরা বেওয়ারিশ লাশের খবর পেলেই ছুটছেন বহরমপুর মর্গে।

কিন্তু ১৬ জুন থেকে তার কোনো সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, নেজামুদ্দিনের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে, আশপাশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।

আনোয়ারা চোখ মুছে বলেন, কাঠমিস্ত্রির কাজের জন্য কিছু সরঞ্জাম কিনবেন বলে তিন হাজার টাকা সঙ্গে নিয়ে সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাসস্ট্যান্ড পর্যন্ত সঙ্গে গিয়েছিলাম। বাসে উঠতে গিয়ে একপাটি চপ্পল পড়ে গিয়েছিল। বাস থেকে নেমে আবার চপ্পল নিয়ে ওই বাসেই উঠেছিলেন। মনটা তখনই ‘কু’ ডেকেছিল।

তিনি আরো বলেন, হাত নেড়ে আমাকে বাড়ি চলে যেতে বলেছিল, কিন্তু নিজেই আর বাড়ি ফিরল না।

ছেলে টুটোন আলির কথায়, বাবা একা শহরে গিয়ে আর ফিরলেন না। তার কাছে ফোনও ছিল না। মঙ্গলবার এক জন বলেছিল ফেসবুকে দেখেছে একটি বেওয়ারিশ লাশ মর্গে আছে। ছুটে গিয়েছিলাম সেখানে। সেখানেও পেলাম না!

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস