,

ছোট ভাই ও বড় ভাইয়ের মাঝে বউ বদল

news-image

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় বউ বদলের ঘটনা ঘটেছে। তাও আবার দুই ভাইয়ের মাঝে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর এলাকায় আব্দুল ওয়ারেছ আলীর ছেলে মজনু মিয়া ও ইউসুফ আলী। বড় ছেলে মজনু মিয়ার সঙ্গে সামাজিক ও ধর্মীয় রীতি মোতাবেক সালমা বেগমের বিয়ে হয়।

অন্যদিকে ছোট ছেলে ইউসুফ আলী বিয়ে করেন নাছিমা আক্তারকে। এক পর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয় বড় ভাই মজনু মিয়ার। সবার অগোচরে কিছুদিন তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলে।

এক পর্যায়ে তারা একে অন্যের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এদিকে বাড়িতে থেকে যান ছোট ভাই ইউসুফ আলী ও বড় ভাইয়ের স্ত্রী সালমা বেগম। পরে মজনু মিয়ার ওপর প্রতিশোধ নিতে তারা দু’জন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এলাকাবাসী জানায়, এক মাস পূর্বে বড় ভাই মজনু মিয়া তার স্ত্রী সালমা বেগমকে রেখে ছোট ভাইয়ের স্ত্রী নাছিমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে। বর্তমানে তারা নারায়ণগঞ্জে বসবাস করছে। এদিকে এর প্রতিশোধ নিতে ছোট ভাই ইউসুফ আলী এবং বড় ভাইয়ের স্ত্রী সালমা বেগম বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বাড়িঘর ছেড়ে ঢাকায় আশ্রয় নেন। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে জানাজানি হওয়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন তাদের বাবা আব্দুল ওয়ারেছ আলী।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর সোহেল রানা বলেন, দুই ভাইয়ের মধ্যে বউ বদলের ঘটনা শুনেছি। ঘটনাটি সত্যি। বর্তমানে ওই বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট