,

মৃত স্বামীর ঋণ পরিশোধে কিডনি বিক্রি!

news-image

 

মৃত স্বামীর রেখে যাওয়া ঋণ পরিশোধ করতে ও অভাবের তাড়নায় কিডনি বিক্রি করতে চেয়েছেন এক জনজাতি নারী। পরে অনেক বুঝিয়ে তার যাবতীয় খরচ চাইল্ড লাইন বহন করবে এই আশ্বাসে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিক্রি করতে আসলে বিষয়টি জানাজানি হয়। এর আগে কয়েকদিন ধরেই তিনি কিডনি বিক্রির জন্য চেষ্টা করছিলেন।

জানা গেছে, প্রায় দুই বছর আগে ওই নারীর স্বামী ঋণ রেখে মারা যান। এরপর থেকেই সংসারে নেমে আসে অভাব। সেইসঙ্গে শ্বশুর বাড়ি থেকে তাকে তাড়িয়েও দেওয়া হয়।

এ পর্যায়ে তার স্বামীর ঋণ পরিশোধ, মেয়ের পড়াশোনা ও সংসার চালানোর জন্য আর কোনো পথ ছিল না তার কাছে। শেষপর্যন্ত গত কয়েকদিন ধরে নিজের কিডনি বিক্রি করতে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. পাপিয়া শর্মার সঙ্গে যোগাযোগ করেন অসহায় এ নারী। পরে তিনি কিডনি বিক্রি করতে হাসপাতালে আসলে ডা. পাপিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন এবং চাইল্ড লাইন নামে একটি সেবা সংস্থার দায়িত্বে দেন।

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা