,

অভাবের তাড়নায় দুই সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা!

news-image

 

নরসিংদীর রায়পুরায় দুই সন্তানকে হত্যার পর তাদের পিতা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার ভোরে রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত কাজল মোল্লা (৩২), তাঁর মেয়ে কাকলী আক্তার (৮) ও ছেলে সোয়ান মোল্লার (৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অভাব-অনটনের জের ধরে কাজল মোল্লা তার দুই সন্তানকে মেরে নিজে আত্মহত্যা করেছেন।

নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা বলেন, কাজল তিন বছর ধরে আমাদের বাড়িতে থাকে না। সে উপজেলার নয়াচর গ্রামের শ্বশুরবাড়িতে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাত। মাঝেমধ্যে আমাদের বাড়িতে আসত খোঁজখবর নিতে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে সে তার দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমাদের দেখে সন্ধ্যার পর চলেও যায়।

আজ সকালে খবর পাই, আমাদের বাড়ির খানিকটা দূরে তার দুই সন্তানকে হত্যা করে সে আত্মহত্যা করেছে। দৌড়ে গিয়ে দেখি, নোংরা পরিবেশে বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে সন্তান দুটির লাশ পড়ে আছে এবং একটি গাছে সে ঝুলে আছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা